ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কবি আদিত্য কবির মারা গেছেন

ads

কবি, লেখক ও বিজ্ঞাপন ব্যক্তিত্ব আদিত্য কবির আর নেই। বুধবার ভোর রাতে ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি... রাজিউন)। মাত্র ৪৮ বছর বয়সে একজন সৃষ্টিশীল মানুষের প্রয়াণে মিডিয়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।একসময়ের সাংবাদিক এবং বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ আদিত্য কবির জনপ্রিয় বিনোদন পাক্ষিক আনন্দভুবনের সহকারী সম্পাদক ছিলেন। একপর্যায়ে সাংবাদিকতা ছেড়ে তিনি যোগ দেন বিজ্ঞাপন মিডিয়ার জগতে। দীর্ঘদিন কাজ করেছেন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে। ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সর্বশেষ মাস ছয়েক আগে যোগ দেন ক্যারট কমিউনিকেশন্স নামে একটি বিজ্ঞাপনী সংস্থায়। আদিত্য কবির সৃষ্টিশীল মানুষ হিসেবে মিডিয়াঙ্গনে পরিচিত ছিলেন। তারা বাবা দেশের খ্যাতিমান প্রয়াত কবি হুমায়ুন কবির।

ads
ads
ads

Our Facebook Page